জলঢাকায় আকস্মিক সফরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

নীলফামারীর জলঢাকায় আকস্মিক সফর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (০৯ মে) সন্ধ্যায় পঞ্চগড় থেকে রংপুর যাওয়ার পথে তিনি জলঢাকা উপজেলা জামায়াত কার্যালয়ে যাত্রাবিরতি করেন।

সফরকালে তিনি উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান সাংগঠনিক কার্যক্রম ও বায়তুলমাল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আদর্শিক চর্চা ও দ্বীনি দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।

আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য সাদের হোসেন, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান, উপজেলা নায়েবে আমীর কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা সভাপতি রেজাউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত এ সফরে তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের সঙ্গেও পৃথক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি বলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীরা পূর্বেই নিজেদের জীবন ও আদর্শকে ইসলামের পথে উৎসর্গ করার অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকারকে নতুনভাবে ধারণ করে দেশ ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

09 May 2026

জলঢাকায় আকস্মিক সফরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

www.hridoyedomar.com |
HridoyeDomar