নীলফামারীর ডোমারে হৃদয়বিদারক এক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। “হৃদয়ে ডোমার”-এর উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের পুত্র কাব্য পুকুরে গোসল করতে নেমে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জানা যায়, ফুটবল খেলা শেষে প্রচন্ড গরমের ফলে কয়েকজন একত্রে গোসল করতে পুকুরে নামলেও হঠাৎ দুর্ঘটনার শিকার হয় কাব্য। পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
কাব্যের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক ও মানবিক সংগঠন “হৃদয়ে ডোমার”-এর সদস্যরাও এ ঘটনায় গভীরভাবে মর্মাহত।
হৃদয়ে ডোমার পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আল্লাহ যেন ছোট্ট কাব্যকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।