নীলফামারী শহরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪ দোকান

নীলফামারী শহরের ব্যস্ততম চৌরঙ্গী মোড়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় রেজিস্ট্রি অফিসের পাশে অবস্থিত দিলিপ ডাক্তারের চেম্বারসহ অন্তত চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত শহরে আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা দ্রুত ছুটে এসে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দিলিপ ডাক্তারের চেম্বারসহ অন্তত চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পর সকালে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। ব্যবসায়ীদের অনেকেই তাদের জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 May 2026

নীলফামারী শহরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪ দোকান

www.hridoyedomar.com |
HridoyeDomar