নায়েবে আমির হলেন খন্দকার আহমাদুল হক মানিক, সহকারী সেক্রেটারি সোহেল রানা
নীলফামারীর ডোমার উপজেলা জামায়াতে ইসলামিতে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। সংগঠনের সাবেক উপজেলা আমির খন্দকার আহমাদুল হক মানিককে উপজেলা নায়েবে আমির হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা সভাপতি জনাব সোহেল রানাকে উপজেলা সহকারী সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শিক, সাংগঠনিক ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন খন্দকার আহমাদুল হক মানিক। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব নতুন দায়িত্বে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।
অন্যদিকে শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত সোহেল রানার এই দায়িত্বপ্রাপ্তিকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের অভিনন্দন জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা বলেন, আদর্শ, সততা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ডোমারে জামায়াতে ইসলামির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।
রাজনৈতিক সচেতন মহলের মতে, অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে ডোমার উপজেলা জামায়াতে ইসলামী নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।